USA Survey

ভিপিএস সেটআপ এবং নতুনদের জন্য সার্ভে গাইডলাইন

আমরা আপনাকে জানাবো কীভাবে আপনার ভিপিএস (VPS) সেটআপ করবেন, সার্ভে সাইটগুলোতে প্রথম প্রোফাইল সার্ভে সম্পন্ন করবেন এবং নতুন অ্যাকাউন্ট টিকিয়ে রাখার জন্য কোন কোন নিয়মগুলো মেনে চলবেন।

ভিপিএস (VPS) এবং প্রোফাইল 

আপনি দুটি গুরুত্বপূর্ণ জিনিস পাবেন:

  1. ভিপিএস ডিটেইলস: আপনার পার্সোনাল ইমেইলে একটি মেইল যাবে যেখানে আইপি (IP), ইউজারনেম (Username) এবং পাসওয়ার্ড (Password) দেওয়া থাকবে।
  2. প্রোফাইল ফাইল: আপনার সার্ভে করার জন্য প্রয়োজনীয় সকল তথ্য (যেমন: আমেরিকান নাম, ঠিকানা, বয়স, জিপ কোড ইত্যাদি) একটি ফাইলে আপনার ইনবক্সে (টেলিগ্রাম/মেসেঞ্জার) পাঠানো হবে।

ভিপিএস-এ লগইন করার নিয়ম

আপনার কম্পিউটারে ভিপিএস কানেক্ট করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  1. আপনার কম্পিউটারের সার্চ বারে যান এবং “RDC” বা “Remote Desktop Connection” লিখে সার্চ করুন। অ্যাপটি ওপেন করুন।
  2. অ্যাপটি ওপেন হলে একটি ফাঁকা বক্স দেখতে পাবেন। আপনার ইমেইলে পাওয়া আইপি (IP) টি কপি করে এখানে পেস্ট করুন এবং “Connect” বাটনে ক্লিক করুন।
  3. এরপর ইউজারনেম এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য দুটি বক্স আসবে।
  4. ইমেইল থেকে ইউজারনেম ও পাসওয়ার্ড কপি করে এনে নির্দিষ্ট বক্সে পেস্ট করুন। হাতে লিখতে যাবেন না, এতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে।
  5. “Remember me” অপশনে টিক দিয়ে “OK” করুন।

আপনার ইন্টারনেট কানেকশন ঠিক থাকলে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি একটি নতুন কম্পিউটার স্ক্রিন বা ভিপিএস-এর ভেতরে প্রবেশ করবেন।

ভিপিএস ইন্টারফেস পরিচিতি

ভিপিএস-এ ঢোকার পর আপনি একটি নতুন ডেস্কটপ দেখতে পাবেন। এখানে আপনার কাজের সুবিধার জন্য ৫টি সার্ভে সাইটের অ্যাকাউন্টসহ ব্রাউজারগুলো প্রস্তুত করা আছে।

  • PrimeOpinion
  • Earnstar
  • Hey-Cash
  • FiveSurveys
  • TopSurveys

প্রতিটি সাইটের জন্য আলাদা ব্রাউজার সেট করা আছে। যেকোনো একটি ব্রাউজারে আপনার কাজের জন্য ব্যবহৃত ইমেইলটি লগইন করা থাকবে।

গুরুত্বপূর্ণ ব্রাউজার এক্সটেনশন

আপনার কাজের সুবিধার জন্য কিছু এক্সটেনশন (Add-ons) ব্রাউজারে যোগ করা আছে:

  • Absolute Enable Right Click & Copy: কিছু সাইটে কপি করার পারমিশন থাকে না। এই এক্সটেনশনটি চালু করলে আপনি সহজেই টেক্সট কপি করতে পারবেন। কাজ শেষে এটি আবার বন্ধ করে রাখবেন।
  • Grammarly: ইংরেজিতে লেখার সময় গ্রামার ভুল সংশোধনের জন্য এটি ব্যবহার করুন। আপনার যেকোনো একটি ইমেইল দিয়ে এটি সাইন-আপ করে নিবেন।
  • Google Translate/IMTranslator: সার্ভের কোনো লেখা বুঝতে অসুবিধা হলে বা স্প্যানিশ ভাষার সার্ভে করার সময় এই টুলগুলো ব্যবহার করে তাৎক্ষণিক অনুবাদ করে নিতে পারবেন।

প্রথম কাজ: প্রোফাইল সার্ভে সম্পন্ন করা

ভিপিএস-এ লগইন করার পর আপনার প্রথম কাজ হবে প্রতিটি সাইটে ২ মিনিটের “প্রোফাইল সার্ভে” সম্পন্ন করা। এই সার্ভেটি না করলে অন্য সার্ভেগুলো আনলক হবে না।

প্রোফাইল সার্ভের উত্তর দেওয়ার নিয়ম:

  1. Language: English-এর সাথে Spanish ভাষাটিও সিলেক্ট করে দেবেন। এতে স্প্যানিশ ভাষার সার্ভে পাওয়ার সম্ভাবনা বাড়বে।
  2. Date of Birth: আপনাকে দেওয়া প্রোফাইল ফাইল অনুযায়ী সঠিক জন্ম তারিখ, মাস ও সাল দিন।
  3. Gender: প্রোফাইল অনুযায়ী Male/Female সিলেক্ট করুন।
  4. Zip Code: প্রোফাইলে দেওয়া জিপ কোডটি ব্যবহার করুন।
  5. Employment: “Employed Full-time” দিন।
  6. Children: আপনার প্রোফাইলে যদি ১৮ বছরের কম বয়সী সন্তান থাকে, তাহলে “I have one or more children under the age of 18 in my household” অপশনটি সিলেক্ট করুন।
  7. Education: “Master’s Degree” অথবা “Bachelor’s Degree” দিন।
  8. Household Income: $150,000 – $250,000 এর মধ্যে একটি রেঞ্জ সিলেক্ট করুন।
  9. Race/Ethnicity:
    • Hispanic/Latino: Yes, Mexican সিলেক্ট করুন।
    • Race: White সিলেক্ট করুন।
  10. ট্রিকি প্রশ্ন (Tricky Questions):
    • Streaming Services: আপনাকে কিছু স্ট্রিমিং সার্ভিসের নাম দিয়ে বলবে কোনগুলোর নাম শুনেছেন। এখানে কিছু ভুয়া নাম (যেমন: Web Streamz, Play TV) দেওয়া থাকবে। শুধুমাত্র আসল ও জনপ্রিয় সার্ভিসগুলো (যেমন: Netflix, Hulu, Disney+) সিলেক্ট করুন।
    • Statue of Liberty: এটি New York City-তে অবস্থিত। না জানলে গুগল করে উত্তর দিন।
  11. লেখা বা ওপেন-এন্ডেড প্রশ্ন:
    • আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে, “যদি আপনি পৃথিবীর যেকোনো জায়গায় ভ্রমণ করতে পারতেন, তাহলে কোথায় যেতেন এবং কেন?”
    • গুরুত্বপূর্ণ: এখানে দুই বাক্যের মধ্যে সহজ ইংরেজিতে একটি সুন্দর উত্তর লিখুন। যেমন: সুইজারল্যান্ড, থাইল্যান্ড বা অন্য যেকোনো দেশের কথা লিখতে পারেন।
    • সতর্কতা: প্রতিটি সাইটের প্রোফাইল সার্ভেতে ভিন্ন ভিন্ন উত্তর লিখবেন। এক উত্তর কপি করে সব সাইটে দেবেন না।

অ্যাকাউন্ট টিকিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ নিয়মাবলী

নতুন অবস্থায় অ্যাকাউন্ট টিকিয়ে রাখা সবচেয়ে জরুরি। এর জন্য নিচের নিয়মগুলো কঠোরভাবে মেনে চলুন:

  1. প্রথম দিন: ভিপিএস পাওয়ার পর প্রথম কাজ হলো ৫টি সাইটের সবগুলো প্রোফাইল সার্ভে সম্পন্ন করা।
  2. সার্ভে করার নিয়ম:
    • প্রথমে যেকোনো একটি সাইটে ৫০ সেন্ট/পয়েন্টের কম মূল্যের একটি সার্ভে করুন।
    • সেটি শেষ হলে অন্য একটি সাইটে গিয়ে একইভাবে ৫০ সেন্টের কম মূল্যের একটি সার্ভে করুন। এভাবে ৫টি সাইটে একটি করে সার্ভে করুন।
  3. সময়ের ব্যবধান: একটি সাইটে (যেমন: PrimeOpinion) একটি সার্ভে করার পর, ওই একই সাইটে পরবর্তী সার্ভেটি কমপক্ষে ২ ঘণ্টা পর করুন। এই ২ ঘণ্টার মধ্যে আপনি অন্য সাইটগুলোতে কাজ করতে পারবেন।
  4. নাম্বার ভেরিফিকেশন: সাধারণত ৫টি সার্ভে করার পর অনেক সাইটে নাম্বার ভেরিফাই করতে বলে। যদি নাম্বার ভেরিফিকেশনের পেজ আসে, কিছুই করবেন না। ব্রাউজারটি কেটে দিন এবং ঠিক ২৪ ঘণ্টা পর আবার ওই ব্রাউজারটি ওপেন করুন। বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটি নিজে থেকেই চলে যায় এবং সার্ভে আবার শো করে।
  5. কখন আনলিমিটেড কাজ করবেন?
    • একটি সাইট থেকে যখন প্রথমবার ৫ ডলার উইথড্র করতে পারবেন, তারপর থেকে ওই সাইটে ৫০ সেন্টের নিচের সার্ভেগুলো ২ ঘণ্টার বিরতি ছাড়াই করতে পারবেন।
    • যখন একটি সাইট থেকে দুইবার (৫+৫=১০ ডলার) উইথড্র সফলভাবে সম্পন্ন হবে, তখন থেকে আপনি ওই সাইটে যেকোনো পয়েন্টের সার্ভে আনলিমিটেড করতে পারবেন। তখন আর কোনো বাধা থাকবে না।
  6. সাপ্তাহিক ছুটির দিন: আমেরিকায় শনিবার ও রবিবার সাপ্তাহিক ছুটি থাকায় এই দুই দিন সার্ভে কম থাকে এবং কোয়ালিফাই হতে সমস্যা হয়। তাই শনিবার রাত থেকে সোমবার রাত পর্যন্ত কাজ করার সময় যদি পরপর ২-৩ বার সার্ভে থেকে বের করে দেয়, তাহলে আর চেষ্টা না করে কাজ বন্ধ রাখুন।

সাপোর্ট এবং সাহায্য নেওয়ার নিয়ম

আপনাদের সহায়তার জন্য একটি সাপোর্ট সিস্টেম থাকবে:

  • গ্রুপ চ্যাট: আপনাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, সেটির চ্যাট অপশন চালু করে দেওয়া হবে। সেখানে আপনার সমস্যার স্ক্রিনশট দিয়ে প্রশ্ন করতে পারবেন।
  • বট (Bot): সাধারণ প্রশ্নগুলোর (যেমন: কোম্পানির এমপ্লয়ি সংখ্যা কত হবে?) উত্তর দেওয়ার জন্য গ্রুপে একটি বট থাকবে।
  • সাহায্য চাওয়ার সঠিক নিয়ম:
    • অযথা “আছেন ভাই?” “কেমন আছেন “ আপনার শরীর ভালো  বা সালাম দিয়ে অপেক্ষা না করে সরাসরি আপনার সমস্যার কথা উল্লেখ করে মেসেজ দিন।
    • মোবাইল দিয়ে স্ক্রিনের ছবি না তুলে, Lightshot-এর মতো অ্যাপ ব্যবহার করে পিসি থেকে পরিষ্কার স্ক্রিনশট নিন। এতে সমস্যাটি বুঝতে সুবিধা হয়।

সার্ভের কাজ প্রথমে কিছুটা কঠিন মনে হতে পারে। কিন্তু নিয়মিত অনুশীলন করলে এবং প্রতিটি বিষয় মনোযোগ দিয়ে বুঝলে আপনি সহজেই সফল হতে পারবেন। এই নিয়মগুলো অনুসরণ করুন এবং নিজের দক্ষতাকে কাজে লাগান। শুভকামনা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *